বাংলাদেশি ক্যান্সার রোগীদের যে সুখবর দিল চীনের হাসপাতাল

১৯ জুন ২০২৬, ০৩:৪৭ PM
আলোচনা সভায় কথা বলছেন হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের পরিচালক হি ল্যাংবিং

আলোচনা সভায় কথা বলছেন হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের পরিচালক হি ল্যাংবিং © সংগৃহীত

বাংলাদেশি ক্যান্সার রোগীদের জন্য সুখবর নিয়ে এসেছে চীনের গুয়াংজু মডার্ন ক্যান্সার হাসপাতাল। প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় কম খরচে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার দাবি করেছে। বর্তমানে প্রতিমাসে গড়ে অন্তত ৩০ জন বাংলাদেশি রোগী সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর গুলশানে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের পরিচালক হি ল্যাংবিং। অনুষ্ঠানে হাসপাতালটির অনকোলজি বিশেষজ্ঞ ডা. উ উই এবং বিএইচআরএফের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ উপস্থিত ছিলেন।

হি ল্যাংবিং বলেন, বিদেশি রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে গুয়াংজু মডার্ন ক্যান্সার হাসপাতালের দুই দশকের অভিজ্ঞতা রয়েছে। হাসপাতালটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা জেসিআইয়ের সনদপ্রাপ্ত। এখানে ক্যান্সারের আধুনিক ও ন্যূনতম আক্রমণাত্মক চিকিৎসাপদ্ধতি ব্যবহার করা হয়। ফুসফুস ও স্তন ক্যানসারের চিকিৎসার পাশাপাশি ভবিষ্যতে লিভার ও অগ্ন্যাশয়ের রোগের জন্য পৃথক বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ১০৩টি দেশের রোগী এই হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। কয়েক বছর ধরেই বাংলাদেশি রোগীরা সেখানে চিকিৎসা নিতে যাচ্ছেন। তবে গত বছর থেকে এ সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

হি ল্যাংবিং আরও জানান, বর্তমানে প্রতি মাসে প্রায় ৩০ জন বাংলাদেশি রোগী হাসপাতালে চিকিৎসা নিতে যান। চিকিৎসা নেওয়া রোগীদের অনেকের জীবনমানের উন্নতি হয়েছে এবং কেউ কেউ ক্যান্সারমুক্তও হয়েছেন বলে তিনি দাবি করেন।

অনকোলজি বিশেষজ্ঞ উ উই বলেন, চিকিৎসার সময় রোগীদের শারীরিক অবস্থা যেন আরও খারাপ না হয়, সে বিষয়ে হাসপাতালটি বিশেষ গুরুত্ব দেয়। কেমোথেরাপি ও রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে আনতে উন্নত প্রযুক্তি ব্যবহারের কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ক্যান্সারের উন্নত চিকিৎসার ক্ষেত্রে তাদের হাসপাতালের ব্যয় ভারতের তুলনায় কিছুটা বেশি হলেও সিঙ্গাপুর ও থাইল্যান্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। দীর্ঘদিন ধরে সুনাম ও আস্থার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার কারণে বাংলাদেশি রোগীদের সুবিধার্থে ঢাকায় একটি পরামর্শক কেন্দ্রও চালু করা হয়েছে। সেখান থেকে চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন পরামর্শ পাওয়া যাবে বলে জানান তিনি।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9