ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে জবি শিক্ষার্থী নূর

১৫ জুন ২০২৬, ০১:১৩ AM
মোহাম্মদ নূর নবী

মোহাম্মদ নূর নবী © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবী অস্থি ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে মৃত্যুবরণ করেছেন। শনিবার সন্ধ্যা ৫টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে তার বন্ধুরা নিশ্চিত করেছে। তার অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নূর নবীর মৃত্যুর খবর নিশ্চিত করে তার এক ঘনিষ্ঠ বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ সন্ধ্যা ৫টায় আমার বন্ধু নূর নবী এই পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আমি সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি।”

জানা যায়, এসএসসি পরীক্ষার পর নূর নবীর শরীরে ‘অস্টিওসারকোমা’ (Osteosarcoma) নামের অস্থি ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তার বাম পা কেটে ফেলতে হলেও তিনি জীবনের প্রতি আশা হারাননি। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হন এবং সাভার থেকে প্রতিদিন প্রায় ৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সপ্তম সেমিস্টার পর্যন্ত পড়াশোনা চালিয়ে যান।

চিকিৎসার এক পর্যায়ে ক্যান্সার তার ফুসফুস ও শরীরের অন্যান্য হাড়ে ছড়িয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসকরা তাকে উচ্চমূল্যের Cabozantinib 40mg ওষুধ সেবনের পরামর্শ দিলেও পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, নূর নবীর চিকিৎসার জন্য তারা আবাদি জমি, গৃহপালিত প্রাণীসহ প্রায় সব মূল্যবান সম্পদ বিক্রি করেছেন। তবুও প্রয়োজনীয় চিকিৎসার অর্থ জোগাড় করা সম্ভব হয়নি।

প্রায় ৭-৮ মাস আগে নূর নবীর চিকিৎসার সহায়তায় তার বন্ধু ও সহপাঠীরা একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেন। শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সেখানে কিছু অর্থ সংগ্রহ করা হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় মেটানো ছিল অত্যন্ত কঠিন।

নূর নবীর মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে বসছে ইউজিসি
  • ০৬ জুলাই ২০২৬
বিদ্যালয়ে জিয়াউর রহমান-খালেদা জিয়া ও তারেক রহমানের ৩ বই রাখ…
  • ০৬ জুলাই ২০২৬
কর্তৃপক্ষ জায়গা বরাদ্দ না দেওয়ায় স্পন্সর এনেও জিমনেশিয়াম ব…
  • ০৬ জুলাই ২০২৬
এইচএসসির প্রশ্নে বেহুলা ও লখিন্দরের লোহার বাসরঘর-সাপ-কলা গা…
  • ০৬ জুলাই ২০২৬
আলিম পরীক্ষা দিয়ে ফেরার পথে এক পরীক্ষার্থী নিহত, আহত আরও ৩
  • ০৬ জুলাই ২০২৬
জবির ধুপখোলা মাঠের জমির কাগজপত্র নেই, দাবি জকসুর
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence