বার্ন ইনস্টিটিউটের যুগ্মপরিচালক ডা. ইকবাল, সহকারী পরিচালক ডা. অভিজিত

২৪ মে ২০২৬, ০৪:৩৩ PM
ডা. ইকবাল আহমেদ ও ডা. অভিজিত সরকার

ডা. ইকবাল আহমেদ ও ডা. অভিজিত সরকার © টিডিসি সম্পাদিত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্মপরিচালক পদে সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদকে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে সহকারী অধ্যাপক ডা. অভিজিত সরকারকে সহকারী পরিচালক (একাডেমিক) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান সহকারী পরিচালক (একাডেমিক) ডা. পার্থ শংকর পাল ওএসডি হয়েছেন।

গতকাল শনিবার (২৩ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। যুগ্মসচিব সনজীদা শরমিন প্রজ্ঞাপনটিতে সই করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নকৃত এই কর্মকর্তাদের আগামী ১ জুনের মধ্যে তাদের নতুন কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করতে হবে। অন্যথায় ২ জুন তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ বলে গণ্য হবেন।

জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম—দাবি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসা নিতে এসে আগে খাবার, সঙ্গে ওষুধ-ফলমূলও— চিকিৎসকের মা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬