নিপসমের পরিচালকের রুটিন দায়িত্বে অধ্যাপক ডা. রুবেনা হক

২৪ মে ২০২৬, ০৪:২০ PM
অধ্যাপক ডা. রুবেনা হক

অধ্যাপক ডা. রুবেনা হক © সংগৃহীত

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে প্রতিষ্ঠানটির নিউট্রিশন ও বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. রুবেনা হককে। নিয়মিত পরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

গত বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নিয়মিত পরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত ডা. রুবেনা হক নির্দেশক্রমে নিপসমের পরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬