কর্মস্থলে অনুপস্থিতি: আরও ২ চিকিৎসককে কৈফিয়ত তলব

০৯ মার্চ ২০২৬, ১২:৫৪ AM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০১:৩৬ AM
বরিশাল জেনারেল হাসপাতাল

বরিশাল জেনারেল হাসপাতাল © সংগৃহীত

কর্মস্থলে উপস্থিত না হওয়ায় বরিশাল জেনারেল হাসপাতালের দুই চিকিৎসককে কৈফিয়ত তলব করেছে বিভাগীয় স্বাস্থ্য অফিস। রবিবার (৮ মার্চ) বরিশাল বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কৈফিয়ত তলব করা হয়।

ওই দুই চিকিৎসক হলেন- সহকারী অধ্যাপক (ইনসিটু) ডা. সালাহ-আল-দীন-বিন নাসির এবং জুনিয়র কনসালটেন্ট (অর্থোসার্জারি) ডা. মো. মাহমুদুল্লাহ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বিভিন্ন গণমাধ্যমসহ অনলাইন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৫ মার্চ তারা অফিস টাইমে ডিউটিতে ছিলেন না বলে জানা যায়। এ বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের দৃষ্টি আকৃষ্ট হলে তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ ওই দুই চিকিৎসককে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা পরবর্তী ২ কর্ম দিবসের মধ্যে জানানোর নির্দেশ দেন ও কৈফিয়ত তলব করেন।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬