‘অত্যন্ত সংকটাপন্ন’ থাকা হাদির জন্য দোয়া চেয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ PM
শরিফ ওসমান হাদি

শরিফ ওসমান হাদি © ফাইল ছবি

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

পাশাপাশি তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আজ ‍বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।

‘‘রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।‘’

বিবৃতিতে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ
  • ২২ ফেব্রুয়ারি ২০২৬
মাতৃভাষা দিবস উপলক্ষে জাবিতে দুইদিন ব্যাপী বইমেলা ও কবিতা প…
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
জুলাইয়ের গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদে ঢাকা কলেজের দেয়াল…
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
দয়া মিললে ভাত জুটে, না মিললে উপোস: চরফ্যাশনে ৪ নারীর মানবেত…
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬
‘জাতীয় প্রেসক্লাব থেকে মুজিববাদের শিকড় উপড়ে ফেলা হবে’
  • ২১ ফেব্রুয়ারি ২০২৬