‘জাতীয় প্রেসক্লাব থেকে মুজিববাদের শিকড় উপড়ে ফেলা হবে’

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ PM
জেআরজেএ লোগো

জেআরজেএ লোগো © টিডিসি ফটো

জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস’ অ্যালায়েন্স (জেআরজেএ) বিএফইউজে ও ডিইউজের একাংশ কর্তৃক প্রেসক্লাব চত্বরে মুজিববাদী স্লোগান দেওয়ার মাধ্যমে ক্লাব দখলের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) জেআরজেএ দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক ইসরাফিল ফরাজী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছয়জন সাংবাদিকসহ দেড় হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তা আবারও কলঙ্কিত করার চেষ্টা করেছে সাংবাদিক পরিচয়ে কতিপয় দুর্বৃত্ত। মহান ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবসে জাতীয় প্রেসক্লাব ও শহীদ মিনারকে আবারও কলঙ্কিত করার চেষ্টা করছে কিছু ‘সাংবাদিক পরিচয়ধারী’ গণহত্যাকারীরা।’

বিবৃতিতে ইসরাফিল ফরাজী বলেন, ‘২৪’র গণঅভ্যুত্থানে ৫ আগস্ট বাংলাদেশ থেকে মুজিববাদের কবর রচিত হয়েছে। সে মুজিববাদকে পুনরায় জাতীয় প্রেসক্লাব দখলের উদ্দেশ্যে কাজে লাগাতে চাইছে গণহত্যাকারীরা। আমরা স্পষ্ট করে বলতে চাই— ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। এই গণতান্ত্রিক যাত্রাকে দুর্বলতা ভেবে দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো; তার জবাব বাংলাদেশের মাটিতেই দেওয়া হবে।’

২১ ফেব্রুয়ারির পবিত্রতা ক্ষুণ্ণ করার অভিযোগ এনে তিনি আরও বলেন, ‘যারা ২১ ফেব্রুয়ারির দিনে জাতীয় প্রেসক্লাবের ভেতরে মুজিববাদী স্লোগান দিয়েছে এবং একই সঙ্গে পবিত্র শহীদ মিনারে মুজিববাদী স্লোগান দিয়ে বেদীতে ফুল দিয়েছে—তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই— এই সরকার জুলাইয়ের হাজারো ছাত্রজনতার রক্তের ওপর দাঁড়িয়ে আছে; এই রক্তের সঙ্গে বেঈমানী করার চেষ্টা করলে তার জবাব জুলাইয়ের কোটি কোটি ছাত্রজনতা দেবে।’

বিবৃতিতে দাবি করা হয়, আজ যারা প্রেসক্লাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তাদের অধিকাংশই গণহত্যা মামলার আসামি। জেআরজেএ অবিলম্বে এসব ‘খুনিদের’ গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতির দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে বলা হয়, ‘যারা প্রেসক্লাবে মুজিববাদী স্লোগান দিয়েছে, তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করুন। একই সঙ্গে দাবি করছি— তাদের মধ্যে যদি কেউ এখনও প্রেসক্লাব সদস্য থেকে থাকে, তাদের সদস্যপদ বাতিল করুন। কোনো খুনিকে আমরা জাতীয় প্রেসক্লাবে দেখতে চাই না।’

জাতীয়তাবাদ ও ইসলামী শক্তির ঐক্য ধরে রেখে স্বৈরাচার ও খুনিদের প্রতিহত করার আহ্বান জানিয়ে বলা হয়, ফ্যাসিবাদ বিরোধী যে কোনো কাজে জুলাই রেভলুশনারি জার্নালিস্টস অ্যালায়েন্স প্রেসক্লাবের সঙ্গে থাকবে।

ট্যাগ: (জেআরজেএ
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9