সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ PM
মাহবুব মোর্শেদ

মাহবুব মোর্শেদ © সংগৃহীত

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ অফিস ত্যাগ করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বাসসের মোট ৯১ জন কর্মকর্তা-কর্মচারী তার বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন। পরিষদের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসস সাংবাদিক, কর্মচারী ঐক্য পরিষদ জানায়, নির্বাচনের আগেই তারা সংগঠিত হন। নির্বাচনের কভারেজ ব্যাহত হতে পারে বিবেচনায় তখন তারা কোনো পদক্ষেপ নেননি। নির্বাচন শেষে আজ বৈঠক করে তারা সিদ্ধান্ত নেন যে মাহবুব মোর্শেদের অধীনে কেউ কাজ করবেন না। সভায় উপস্থিত সবাই তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন এবং সেই সিদ্ধান্ত তাকে জানানো হয়। পাশাপাশি সরকারের কাছেও বিষয়টি অবহিত করার কথা বলা হয়। পরবর্তীতে মাহবুব মোর্শেদ অফিস থেকে বের হয়ে যান। সে সময় তাকে অফিসের গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়নি।

এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহবুব মোর্শেদ লিখেছেন, ‘প্রিয় বিএনপি, আপনারা ক্ষমতায় আসছেন, আমি খুশি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্বে আছি। এখন আপনারা আমাকে এই পদে না রাখতে চাইতেই পারেন। চুক্তি বাতিল ও অপসারণের নানা স্বীকৃত পদ্ধতি আছে। সেসব দিকে না গিয়ে অফিসে মব সৃষ্টি করে, হামলা করে, তালা দিয়ে সরাতে চাইছেন কেন?’

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬