এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে

১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ PM
ওসমান হাদি

ওসমান হাদি © ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেওয়া হবে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকার হাদির পরিবারকে চিকিৎসার সব বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছে।

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে হাদিকে ব্যাংকক যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য ইতিমধ্যেই ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগে সরকারি পক্ষ থেকে জানানো হয়েছিল, হাদির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে, তবে চিকিৎসক অনুমোদনের ওপর সবকিছু নির্ভর করবে।

আরও পড়ুন: হাদির ওপর হামলাকারী দুই সন্দেহভাজনের পাসপোর্ট ব্লক, অবস্থান শনাক্ত হয়নি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ জানান, হাদি এখনও সম্পূর্ণ আশঙ্কামুক্ত নন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি আলোচনাাধীন।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬