হাদির ওপর হামলার ঘটনায় মনে হয়েছে আমার মাথায় বাজ পড়েছে: সিইসি

১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ PM
সিইসি এ এম এম নাসির উদ্দীন

সিইসি এ এম এম নাসির উদ্দীন © সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ‘ঘটনাটি আমার কাছে মনে হয়েছে আমার মাথার ওপর বাজ পড়েছে। আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম, আর পরের দিনই এমন ঘটনা ঘটল। এটা অত্যন্ত দুঃখজনক।’

রবিবার (১৪ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন। 

বৈঠকে উপস্থিত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘যারা এই কাজ করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যই ছিল একটা ভীতির পরিবেশ তৈরি করা। এই ভয়কে মোকাবিলা করতেই নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে এবং এটা সাকসেসফুল হতে দেওয়া হবে না।’

নির্বাচনের ওপর এ ধরনের ঘটনার প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পর যেকোনো ঘটনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে এবং এটি অস্বাভাবিক নয়। স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলে—এ বিষয়টি কমিশন আমলে নিচ্ছে। 

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় ওসমান হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তাকে গুলি করে। পরে তারা পালিয়ে যায়।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950