মাইলস্টোন দুর্ঘটনায় মানসিক সহায়তায় জরুরি উদ্যোগ, হটলাইন চালু 

২৯ জুলাই ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:৫৬ PM
মাইলস্টোন ট্র্যাজেডি

মাইলস্টোন ট্র্যাজেডি © সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক দুর্ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। মঙ্গলবার (২৯ জুলাই) ইনস্টিটিউটের পরিচালকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত মানসিক সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন, আউটডোর সেল চালু, হাসপাতালের অন্তর্বিভাগে বেড সংরক্ষণ, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আউটরিচ সেবা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (BAP)-এর সঙ্গে সমন্বয়ে হটলাইন সেবা চালু করা হয়েছে।

হটলাইন নম্বরসমূহ: সকাল ১০টা - দুপুর ২টা: ০১৮৩৫১৫৪৩৪১ / ০১৮৩৫১৫৫৫২১। দুপুর ২টা - বিকাল ৬টা: ০১৮৩৫১৫৩২৬২ / ০১৮৩৫১৫৪৩৪০। বিকাল ৬টা - রাত ১০টা: ০১৮৩৫১৫৩০০৫ / ০১৮৩৫১৫৬২৬২

এছাড়া ২৪ ঘণ্টা জরুরি প্রয়োজনে সরাসরি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন রোগী ভর্তি হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে গতকাল ২৮ জুলাই দুপুর ১২টায় শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, স্বাস্থ্য সেবা ও শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকগণ, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় দুর্ঘটনায় আক্রান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক সহায়তা দিতে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে ২৯ জুলাই একটি খসড়া কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল চূড়ান্ত করা হবে। 

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence