ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি ২০৪

০৪ জুলাই ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৮:৫৬ AM
হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগীরা

হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগীরা © সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০৪ জন। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি। আজ শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, রাজশাহী বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: রোগীদের দুর্ভোগ: মাত্র ১০ আইসিইউ বেডে চলছে মিটফোর্ডের চিকিৎসাসেবা

এর আগে, বৃহস্পতিবার (৩ জুলাই) ২৪ ঘণ্টায় ৩৫৮ জনের শনাক্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন রোগটিতে একজনের মৃত্যু হয়।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৬৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ জনের।

 

 

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬