ভিটামিন সি কোথায় পাওয়া যায় এবং কেন খাবেন নিয়মিত

২৮ মে ২০২৫, ০৬:২০ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৭:২৫ PM
ভিটামিন সি

ভিটামিন সি © সংগৃহীত

ভিটামিন সি আমাদের শরীরের অন্যতম শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এটি শরীরকে ক্ষতিকর উপাদানের ক্ষতি থেকে রক্ষা করে, বিশেষ করে চোখের লেন্স, কোষের নিউক্লিয়াস, ত্বক এবং হাড়ের কোলাজেনকে সুরক্ষা দেয়।

এই ভিটামিন শুধু ত্বক বা হাড়ের জন্যই নয়, মস্তিষ্কের কার্যক্রম ও রক্তে লৌহ শোষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের কার্যক্রম, তথ্য আদান-প্রদান ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় এটি সহায়ক ভূমিকা পালন করে।

ভিটামিন সি মূলত পাওয়া যায় শাকসবজি ও ফলমূল থেকে। লেবু, কমলা, মালটা, আঙুর, পেঁপে, আনারস, জামসহ প্রায় সব ধরনের টক ফলে এই ভিটামিন থাকে প্রচুর পরিমাণে। একই সঙ্গে সবুজ পাতা জাতীয় সবজি, যেমন—পালং, সরিষাশাক ও অন্যান্য শাকেও এটি পাওয়া যায়। কিছু মসলাজাতীয় উপাদান যেমন কাঁচা মরিচ, পুদিনাপাতা বা পার্সলেও ভালো উৎস হিসেবে পরিচিত।

কাটা-ছেঁড়া বা কোনো অস্ত্রোপচারের পর ভিটামিন সি গ্রহণে ঘা দ্রুত শুকায়। সর্দি-কাশি বা জ্বরের মতো সাধারণ সংক্রমণেও এটি রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে বলে পুষ্টিবিদরা জানিয়েছেন।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬