২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

০৩ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৭:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ করোনায় কোন মৃত্যু নাই। বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গতকাল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন ২৭ জন আর মৃত্যুবরণ করে  ১ জন। 

আরও পড়ুন: সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন, বদলে গেল প্রতিবন্ধী দিবস

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২১৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৬২ জনে।

অন্যদিকে, নতুন করে কোনো মৃত্যুর খবর না থাকায় দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৩ জনে অপরিবর্তিত আছে। তবে চলতি বছরে এ পর্যন্ত করোনায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ১৩ জন নারী।

এ বছর করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় ৩ জন ও সিলেট ২ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে অধিদফতর। এছাড়া সচেতনতা ও সতর্কতা বজায় রাখার উপরও গুরুত্বারোপ করা হয়েছে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬