করোনায় আরও ১০ জন আক্রান্ত চট্টগ্রামে 

৩০ জুন ২০২৫, ০৬:৩৬ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৬:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনাভাইরাসে আরও ১০ জন আক্রান্ত হয়েছে চট্টগ্রামে। আজ সোমবার (৩০ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্যের উল্লেখ করা হয়েছে। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে ১৪৫ জনের করোনা শনাক্ত হলো।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২১৯ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ন্যাশনাল হাসপাতালে ১ জন, শেভরন ডায়াগনস্টিকে ৭ জন এবং এপিক হেলথকেয়ারে ১ জনের করোনা ধরা পড়ে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সংক্রমণ বেড়েছে, আক্রান্ত ৪২৯ জন

জুন মাসে নতুন করে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ মাসে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে গত শুক্রবার, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম নামের এক নারী।

চলতি মাসে চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে নারী ও পুরুষের সংখ্যা সমান—প্রতিটি ক্যাটাগরিতে ৭২ জন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্তদের তালিকায় রয়েছে একজন শিশু রোগীও।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬