২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সংক্রমণ বেড়েছে, আক্রান্ত ৪২৯ জন

৩০ জুন ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৪২৯ জন। তবে আজ কোন মৃত্যু নেই। সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৩৮৩ জন যেখানে মৃত্যু হয়েছিল ১ জনের। 

আরও পড়ুন: জুলাই ২৪: আল্টিমেটামের শেষ দিন ছিল আজ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১২ জন এবং সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা ১ জন।

চলতি বছর ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৯৬ জনে যেখানে মোট মৃত্যুর সংখ্যা ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ্যে ৩৯.৪ শতাংশ নারী এবং ৬০.৬ শতাংশ পুরুষ। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও মশার প্রজনন বাড়ার এই মৌসুমে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬