২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বেড়েছে, তবে কোনো মৃত্যু নেই

২৫ জুন ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৬ জন। তবে, এই সময়ের মধ্যে করোনায় কোনো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম বুধবার (২৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গতকাল সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছিল ২১ জন, তবে সেই দিনেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: করোনাকালে ২৮% শহুরে নারী কর্মী ঋণগ্রস্ত, বিপর্যয়ের শিকার অপ্রাতিষ্ঠানিক খাত

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায়, মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৪৪ জনে পৌঁছেছে।

আজ নতুন করে কোনো মৃত্যু না হওয়ার ফলে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৮ জনে অপরিবর্তিত রয়েছে। তবে, চলতি বছরের মধ্যে করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন পুরুষ এবং ১১ জন নারী। এই বছরে মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রামে ৯ জন, এবং খুলনায় তিনজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর সবার প্রতি আহ্বান জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ও  সচেতন থাকতে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬