জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান: আয়োডিনযুক্ত লবণ পরীক্ষা ও পুষ্টির উন্নয়নে ভূমিকা

৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৫ PM
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান © সংগৃহীত

মহাখালীতে অবস্থিত জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত পরিচালক রওশন জাহান আখতার আলো জানান, আমাদের এখানে নিয়মিতভাবে আয়োডিন পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়। একটি পরিপত্রের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি, আয়োডিনযুক্ত লবণ ছাড়া কোনো লবণ বাজারজাত করা যাবে না। এ বিষয়ে নিশ্চিত হতে আমাদের এক্সপার্ট টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে থাকে। পরিদর্শনের সময় যদি কোনো লবণের প্যাকেটে আইপিএইচএন (IPHN) নম্বর না পাওয়া যায়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। একইভাবে এই প্রতিষ্ঠানটি মা ও শিশুর পুষ্টি নিয়ে কাজ করে থাকে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে এ সব তথ্য জানা যায়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান উপজেলা ভিত্তিক ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ পালন করে পুষ্টি বিষয়ে জনসচেতনতা তৈরি করে থাকে। এসব কার্যক্রমের মাধ্যমে মানুষকে সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে জানানো হয়—যেমন পুষ্টিকর খাবারের মধ্যে দুধ, ডিম, মাছ, মাংস, সবুজ শাকসবজি, ফলমূল, ডাল ও ভিটামিনযুক্ত খাবার  খাওয়ার পরামর্শ দেওয়া হয়। শিশুদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশে এসব খাবারের গুরুত্ব অপরিসীম।

প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য হলো বেসিক পুষ্টি নিশ্চিত করা এবং মা ও শিশুদের সুস্থ রাখা। এর মাধ্যমে মা ও শিশুকে মেজর রোগগুলো থেকে সুরক্ষিত করা সম্ভব হয়। পাশাপাশি, সঠিক পুষ্টির মাধ্যমে অতিরিক্ত ওজন (ওভারওয়েট) কমানোও সম্ভব।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, যদিও বর্তমানে এখানে বৃহৎ পরিসরে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে না, তবে মায়েদের পুষ্টি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ গবেষণা চলমান রয়েছে।এই গবেষণার মূল উদ্দেশ্য হলো—মাতৃস্বাস্থ্যে আয়রন ও ফলিক অ্যাসিডের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের গুরুত্ব নিরূপণ করা। উক্ত গবেষণা, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশন (IPHN) এবং The Hunger Project-এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। 

দায়িত্বপ্রাপ্ত পরিচালক রওশন জাহান আখতার আলো বলেন,‘আমরা মূলত বেসিক নিউট্রিশন ক্যাপাসিটি বিল্ডিং–এর ওপর কাজ করি। আমাদের একটি চমৎকার সেটআপ রয়েছে। যার কার্যক্রম বাংলাদেশজুড়ে বিস্তৃত। কেন্দ্রীয় পর্যায় থেকে দেশের ৮টি বিভাগে পরিচালকদের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করি। বিভাগীয় পরিচালকরা জেলা সিভিল সার্জনদের সঙ্গে এবং সিভিল সার্জনরা উপজেলা ভিত্তিক স্বাস্থ্য ক্লিনিকগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম বাস্তবায়ন করেন। এখানে শতভাগ সরকারি সহযোগিতায় কার্যক্রম পরিচালিত হয়।

তিনি আরও বলেন,‘শিশুদের জন্য আমাদের এখানে একটি বিশেষায়িত ইউনিট রয়েছে, যার নাম Child Nutrition Unit (CNU), যেখানে দক্ষ চিকিৎসকরা দায়িত্ব পালন করেন।’

তিনি উল্লেখ করেন,‘মায়েদের জন্য আলাদা অপারেশন প্ল্যান রয়েছে যার নাম Maternal, Newborn, and Child Health (MNCH)। এই কর্মসূচির আওতায় মা ও অপুষ্ট শিশুদের নিয়ে কাজ হয় এবং শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্য, বিশেষ করে দুধ, সরবরাহ করা হয়ে থাকে।’

এক বছরেও মেলেনি বিচার, সাজিদকে স্মরণ করে ক্ষোভ ইবি শিক্ষার্…
  • ১৭ জুলাই ২০২৬
ঢাবিতে জুলাই বিপ্লবের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন রবিবার
  • ১৭ জুলাই ২০২৬
‘মানবিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রু…
  • ১৭ জুলাই ২০২৬
কক্সবাজার সৈকতে বিরল টর্নেডোর আঘাতে আহত ১৫
  • ১৭ জুলাই ২০২৬
তাবিজ দেওয়ার কথা বলে ধর্ষণ চেষ্টা, জামায়াতের ওয়ার্ড সভাপতি …
  • ১৭ জুলাই ২০২৬
পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরদী দলের…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence