অতিরিক্ত সাইকেল চালালে পুরুষের শুক্রাণু কমে যায়? যা বলছে গবেষণা

০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ PM
সাইক্লিং করলে কমতে পারে শুক্রাণু

সাইক্লিং করলে কমতে পারে শুক্রাণু © সংগৃহীত

নিয়মিত সাইকেল চালানো শরীরের জন্য উপকারী ব্যায়াম। তবে দীর্ঘসময় একটানা সাইকেল চালালে পুরুষের প্রজনন স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে বলে বিভিন্ন গবেষণায় আলোচনা করা হয়েছে। বোস্টন বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণায় বলা হয়েছে, প্রতিদিনের যাতায়াতে সাইকেল চালানোর সঙ্গে পুরুষের শুক্রাণুর সংখ্যা বা প্রজনন স্বাস্থ্যের উল্লেখযোগ্য ক্ষতির সম্পর্ক পাওয়া যায়নি। তবে দীর্ঘসময় ধরে একটানা সাইকেল চালানোর ক্ষেত্রে ঝুঁকির আশঙ্কা থাকতে পারে।

বিশেষ করে পেশাদার সাইক্লিস্ট এবং যারা জিমে টানা দুই থেকে তিন ঘণ্টা সাইক্লিং করেন, তাদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।

শুক্রাশয়ের তাপমাত্রা শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকে। শুক্রাণু উৎপাদনের জন্য এই তাপমাত্রার ভারসাম্য গুরুত্বপূর্ণ। শুক্রাশয়ের তাপমাত্রা বেড়ে গেলে শুক্রাণু উৎপাদন প্রভাবিত হতে পারে।

দীর্ঘসময়, বিশেষ করে চার থেকে পাঁচ ঘণ্টা একটানা সাইকেল চালালে শুক্রাশয়ের তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। এভাবে দিনের পর দিন সাইকেল চালানোর অভ্যাস থাকলে শুক্রাণু উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘসময় সাইকেলের আসনে বসে থাকলে অণ্ডকোষ ও পেরিনিয়াম অঞ্চলে—অর্থাৎ যৌনাঙ্গ ও মলদ্বারের মধ্যবর্তী অংশে—ক্রমাগত চাপ সৃষ্টি হতে পারে। এতে ওই অঞ্চলে রক্ত সঞ্চালন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এর ফলে শুক্রাণুর গুণমান ও গতিশীলতা প্রভাবিত হতে পারে।

কাদের ঝুঁকি বেশি?

পেশাদার খেলোয়াড়, যারা প্রতিদিন বা সপ্তাহে দীর্ঘসময় ধরে তীব্র গতিতে সাইকেল চালান, তাদের ক্ষেত্রে ঝুঁকির বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন। যাদের আগে থেকেই শুক্রাণুর সংখ্যা কম, অতিরিক্ত সাইক্লিং তাদের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একইভাবে, যারা দীর্ঘসময় কার্ডিও ব্যায়াম করেন এবং টানা উচ্চগতিতে সাইকেল চালান, তাদেরও সতর্ক থাকা উচিত।

এ ছাড়া অতিরিক্ত ধূমপান ও মদ্যপান শুক্রাণুর গুণমান ও গতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। এসব অভ্যাসের সঙ্গে প্রতিদিন কয়েক ঘণ্টা একটানা সাইকেল চালানোর অভ্যাস থাকলে প্রজননস্বাস্থ্যের ঝুঁকি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬