নাকে আছে মুখে নেই, নতুন মাস্ক ‘কোস্ক’

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৯ PM
কোস্ক পরা নারী

কোস্ক পরা নারী © সংগৃহীত

মাস্ক নিয়ে গত দু’বছরে পরীক্ষা কম হয়নি। এন৯৫ না সার্জিক্যাল মাস্ক, কোনটি বেশি কাজের, তা নিয়ে কখনও হয়েছে চর্চা। তার মধ্যেই কেউ বানিয়েছেন সুতির কাপড়ের মাস্ক। কেউ আবার বিয়েবাড়ির জন্য বেনারসির মাস্ক কিনে ফেলেছেন। সে সব মাস্ক কত কাজের, তা নিয়ে আবার তৈরি হয়েছে বিতর্ক। তারই মধ্যে বিশ্বের নজর কেড়েছে দক্ষিণ কোরিয়ার ‘কোস্ক’।

আরও পড়ুন: তরুণেরাই বেশি আক্রান্ত হচ্ছে করোনায়

শুধু নাক ঢাকা থাকে এই মাস্কে। দক্ষিণ কোরিয়ায় ‘কো’ মানে নাক। ‘কো’ আর ‘মাস্ক’ মিলে হয়েছে ‘কোস্ক’। গোটা বিশ্বের নজরে এখন এই মাস্কই।

এর জনপ্রিয়তার কারণ হিসেবে সবাই বলছেন, এই মাস্কটি পরে থাকা অবস্থাতে স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করা যায়। অন্য মাস্ক পরে থাকলে খাওয়ার সময়ে সেটি খুলে রাখতে হয়। এক্ষেত্রে সেই অসুবিধা নেই।

মূলত এই মাস্কটি নকশা করা হয়েছে মূল মাস্কের নিচে পরার জন্য। অর্থাৎ নাক ও মুখ আবৃত করে রাখে এমন মাস্কের নিচে পরা যেতে পারে ‘কোস্ক’। ফলে খাওয়া বা কিছু পান করার সময় বড় মাস্কটি খুলে রাখলেও নাককে সুরক্ষা দিয়ে থাকে কোস্ক। এর রয়েছে দুটি অংশ। মুখের অংশটি ওপরে উঠিয়েও খাওয়া দাওয়া চালানো যেতে পারে।

আরও পড়ুন: তীব্র সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

অনেকে বলছেন, এটিতে যেহেতু মুখ ঢেকে রাখার সুযোগ রয়েছে, তাই এটি দরকার মতো খুলে মুখও ঢেকে রাখা যায়। ফলে দুটো কাজই একসঙ্গে হয়। আর খাবার খাওয়ার সময়ে তো নাকটুকু ঢাকা থাকছেই। ফলে তাতে কিছুটা হলেও অতিরিক্ত সুরক্ষা পাওয়া যাচ্ছে, যা অন্য মাস্কে পাওয়া যায় না।

যদিও এর বিরুদ্ধ মতও রয়েছে। অনেকে বলছেন, পুরোটাই ব্যবসা। খাওয়ার সময়ে নাক খুলে রাখলেও বিশেষ ক্ষতি হয় না। আর এই মাস্কটি পরে অনেকেই সব সময় মুখ খুলে রাখছেন। ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
  • ০৩ নভেম্বর ২০২৬
শরীয়তপুরে আরও এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ
  • ০৩ নভেম্বর ২০২৬
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে: …
  • ০৩ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘এনএসইউ-চায়না ইকোনমিক সেন্টারের’ উ…
  • ০৩ নভেম্বর ২০২৬
জাবির রেজিস্ট্রার ভবনে তালা, আটকে পড়া উপাচার্যকে উদ্ধার ছাত…
  • ০৩ নভেম্বর ২০২৬
অনুমোদন ছাড়াই হলের জায়গা দখল করে ছাত্রদলের বিতর্ক সম্পাদকের…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950