করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ১১ হাজার ৫৯৬

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১০ PM
করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ১১ হাজার ৫৯৬

করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত ১১ হাজার ৫৯৬ © ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৯৪ জনে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে। শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।

আরও পড়ুন: করোনায় মৃতদের ৮০ শতাংশই টিকা নেননি

এর আগে, গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়। এদিন শনাক্তে সংখ্যা ছিল ১২ হাজার ১৯৩ জন। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন।

আরও পড়ুন: দেশের যেসব জেলা করোনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৮৫৮টি। পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৮৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ, ১১ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৮ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, সিলেটে ২ ও রংপুরে ১ জন মারা গেছেন।

স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল 
  • ০১ আগস্ট ২০২৬
অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে দুধ না দেওয়ার কারণে পুষ…
  • ০১ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের…
  • ০১ আগস্ট ২০২৬