দীর্ঘ সময় হেডফোন ব্যবহারে হতে পারে যেসব ক্ষতি

৩০ জানুয়ারি ২০২২, ০৮:৪৩ PM
ছবি

ছবি © সংগৃহীত

স্মার্টফোন যেমন তুমুল জনপ্রিয় উপাদানে পরিণত হয়েছে, ঠিক তেমনই মোবাইল ফোনের সঙ্গে হেডফোনেরও চাহিদা পাল্লা দিয়ে বাড়ছে। বাস, ট্রেন, এ প্রজন্মের ছেলেমেয়েদের পাশাপাশি বয়স্কদেরও কানে ইয়ারফোন গুঁজে বসে থাকতে দেখা যায়।

নানা ধরনের গ্যাজেট ব্যবহারের জন্য হেডফোন বেশ দরকারি। কিন্তু দীর্ঘক্ষণ কানে হেডফোন দিয়ে রাখলে কানের অনেক ক্ষতি হয়। দীর্ঘক্ষণ কানে হেডফোন দিয়ে থাকলে যেসব সমস্যা হতে পারে, আসুন জেনে নেওয়া যাক সেগুলো

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ছে?

হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করলে সরাসরি অডিও কানে যায়। ১০০ ডেসিবল বা তার বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণে সমস্যা হতে পারে। চিরতরে শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে।

হেডফোন কারও সঙ্গে শেয়ার না করাই ভালো। এতে কানে সংক্রমণ হতে পারে। অন্য কারও কান থেকে ব্যাকটেরিয়া হেডফোনের মাধ্যমে আপনার কানে আসতে পারে।

যে কোনো স্থানে হেডফোন ফেলে রাখবেন না। এতে এয়ারপ্যাড সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যা পরে কানের সংক্রমণে গুরুতর ভূমিকা রাখে।

হেডফোন কোম্পানিগুলো এখন তাদের হেডফোনের অডিও এক্সপেরিয়েন্সের দিকে বাড়তি নজর দিয়েছে। ফলে সাউন্ড কোয়ালিটি বজায় থাকে। বেশির ভাগ হেডফোন এয়ার-টাইট। অর্থাৎ কানে বাতাস প্রবেশ করতে পারে না। ফলে কানে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় হাই ভলিউমে গান শুনলে হেডফোন খোলার পরও কিছুক্ষণ ভালোভাবে কানে শোনা যায় না। এ ছাড়া হেডফোনে উচ্চশব্দে গান শুনবেন না। সর্বোচ্চ ৭০-৮০ ডেসিবেল শব্দে গান শুনতে পারেন। উচ্চশব্দ কানের পর্দায় গিয়ে খুব জোরে আঘাত হানে। দীর্ঘদিন এমনটা চলতে থাকলে স্থায়ীভাবে শ্রবণশক্তি নষ্ট হয়ে যেতে পারে।

আরও পড়ুন: ৩ কারণে পেছাবে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময়

হেডফোন থেকে সৃষ্ট ইলেকট্রম্যাগনেটিক তরঙ্গ মস্তিষ্কের জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে। ব্লুটুথ হেডফোন ব্যবহারকারীদের এক্ষেত্রে ঝুঁকি বেশি। মনে রাখবেন, কানের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ কিন্তু সরাসরি।

গাড়ি, সাইকেল কিংবা মোটরসাইকেল চালানোর সময় কানে হেডফোন থাকা আইনত দন্ডনীয় অপরাধ। হেডফোনের ও প্রান্তে গান বাজুক বা না বাজুক, হেডফোন কানে থাকা চলবে না। এমনকি চলন্ত অবস্থায় হেডফোন ব্যবহার করে কারও সঙ্গে মুঠোফোনে কথাও বলা যাবে না।

রাস্তা পারাপারের সময় কোনোভাবেই হেডফোন ব্যবহার করবেন না। যদি কানে হেডফোন থাকে তাহলে অবশ্যই ফুটপাথ দিয়ে পথ চলবেন।

বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: শিবি…
  • ২৪ এপ্রিল ২০২৬
বগুড়ায় বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক
  • ২৪ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে 
  • ২৪ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
  • ২৪ এপ্রিল ২০২৬
উপজেলা হাসপাতালে আনসার নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানাল ড্য…
  • ২৪ এপ্রিল ২০২৬
টাইমস হায়ার এশিয়া র‌্যাঙ্কিংয়ে আবারো কৃষি বিশ্ববিদ্যালয়ের শ…
  • ২৪ এপ্রিল ২০২৬