‘শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অভিভাবকদের জটলা সংক্রমণকে প্রভাবিত করতে পারে’

১২ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৪ PM
অধ্যাপক নাজমুল ইসলাম

অধ্যাপক নাজমুল ইসলাম © সংগৃহীত

দেড় বছর পর আজ রবিবার (১২ে সেপ্টেম্বর) দেশের স্কুল-কলেজ খুলেছে। আর তাতে প্রাণ ফিরেছে শিক্ষক-শিক্ষার্থী সবার মাঝে। তবে স্কুলের সামনে অভিভাবকরা জটলা করেছেন। আর এই জটলা দেশের করোনা সংক্রমণের বর্তমানের নিম্নমুখিতাকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর কোভিড-১৯ নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে এ কথা বলেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

তাই অভিভাবকদের দায়িত্বপূর্ণ আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংক্রমণের এই নিম্নমুখিতায় স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। সেখানে শিশু কিশোরদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে। 

একে অপরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে যেন কোন অবস্থাতেই সংক্রমণের আগের চেহারা ফিরে না আসে, বলেন অধ্যাপক নাজমুল ইসলাম।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। এরপর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় বাড়িয়ে গত ৫ সেপ্টেম্বর সরকার জানায়, ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬