ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে যে পরামর্শ ড. বিজনের

০৭ আগস্ট ২০২১, ০৭:০৭ PM
অধ্যাপক ড. বিজন কুমার শীল

অধ্যাপক ড. বিজন কুমার শীল © ফাইল ছবি

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট রোধ করতে হলে ভিটামিন ‘সি’ এর সঙ্গে জিংক ব্যবহারের পরামর্শ দিয়েছেন অধ্যাপক ড. বিজন কুমার শীল। শনিবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে তিনি এ পরামর্শ দেন।

ড. বিজন বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে সিয়ালিক এসিড (sialic acid) বন্ধ করতে হবে। এজন্য ভিটামিন ‘সি’ উইথ জিংক ব্যবহার করা হোক। এটা পৃথিবীর সব জায়গায় ব্যবহার করা হচ্ছে। শুধু একটি নির্দেশের দরকার। এজন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানান ড. বিজন।

পড়ুন: করোনায় মৃত্যু আবার বেড়েছে, কমেছে শনাক্ত

তিনি বলেন, আমরা প্রত্যেকে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের মুখোমুখি দাঁড়িয়ে আছি। আগের ভাইরাসের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্ট হাজার গুণ বেশি মারাত্মক। এটার অ্যান্টিবডি ফাঁকি দেওয়ার ক্ষমতা রয়েছে। এ কারণে এই ভাইরাস অল্পসময়ে দ্রুত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে।

ডেল্টার ভ্যারিয়েন্টের উপগর্গ সম্পর্কে তিনি বলেন, এই ভাইরাসে আক্রান্ত হলে গ্যাসের সমস্যা, ডায়রিয়া, জ্বর বেশি দেখা গেছে। ডেল্টা ভ্যারিয়েন্ট খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ একটা ভাইরাস। এই ভাইরাস ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়ে। আগামী এক মাসের মধ্যে সারা বিশ্ব ভালোভাবে জানবে।

অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬
মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই ইমামের
  • ০২ আগস্ট ২০২৬
আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শি…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারে শীর্ষে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্…
  • ০২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত তোরণে আ…
  • ০২ আগস্ট ২০২৬