দুই ডোজ টিকা নিয়েও করোনায় মারা গেলেন এই চিকিৎসক

০৩ আগস্ট ২০২১, ০৮:৪৩ AM
ডা. জাকিয়া রশীদ শাফী

ডা. জাকিয়া রশীদ শাফী © সংগৃহীত

দুই ডোজ টিকা নেয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা. জাকিয়া রশীদ শাফী (৪৬) মারা গেছেন। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএ্ইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব জানান, জাকিয়া রশীদ শাফী করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন। তবে সপ্তাহখানেক আগে তিনি করোনা আক্রান্ত হন। এরপর তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

“অবস্থার অবনতি হলে রবিবার (১ আগস্ট) তাকে লাইফ সার্পোট (ভেন্টিলেশন) দেয়া হয়। সোমবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি মারা যান। তার মৃত্যুতে টাঙ্গাইলের চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।”

মৃত্যুকালে জাকিয়া রশীদ স্বামী ও এক ছেলে রেখে গেছেন। টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার অধিবাসী জাকিয়া রশীদের স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের ব্রিগেডিয়ার মিজানুর রহমান। তিনি ঢাকা সিএমএইচএ কর্মরত।

অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬
মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই ইমামের
  • ০২ আগস্ট ২০২৬
আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শি…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারে শীর্ষে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্…
  • ০২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত তোরণে আ…
  • ০২ আগস্ট ২০২৬