করোনায় মৃত্যু ২১ হাজার ছাড়াল

০২ আগস্ট ২০২১, ০৬:৩৮ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

গত পাঁচ দিনে আরও এক হাজার মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। ফলে দেশে এই ভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা ছাড়িয়ে গেল ২১ হাজার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১৫ হাজার ৯৮৯ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ২৪৬ জনের।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন। তাদের মধ্যে ২১ হাজার ১৬২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

ঈদের ছুটির পর কঠোর লকডাউনের মধ্যেই গত ২৮ জুলাই দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০ হাজারের দুঃখজনক মাইলফলক পেরিয়ে গিয়েছিল। তা ২১ হাজারে পৌঁছাল মাত্র পাঁচ দিনে।  

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৫ হাজার ৪৮২ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন।

রাজধানীতে ভাড়া বাসায় স্ত্রী-শ্বাশুড়িকে কুপিয়ে হত্যা, পুলিশে…
  • ০২ আগস্ট ২০২৬
বৃষ্টি হলেই পানিতে থই থই বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ-অফিস রু…
  • ০২ আগস্ট ২০২৬
৫ মাস ধরে বেতন পাচ্ছেন না জুলাই ফাউন্ডেশনের কর্মীরা, অফিস ভ…
  • ০২ আগস্ট ২০২৬
ঈশ্বরদীতে শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যান চালক গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের
  • ০২ আগস্ট ২০২৬
জটিল সমস্যার সমাধানে কেন প্রয়োজন আন্তঃবিষয়ক গবেষণা?
  • ০২ আগস্ট ২০২৬