লক্ষ্মীপুরে জেলা শিক্ষা অফিসারের সচেতনতা ক্যাম্পেইন, ৫ হাজার মাস্ক বিতরণ

০১ আগস্ট ২০২১, ১২:৩৫ AM
মাস্ক বিতরণ কার্যক্রম

মাস্ক বিতরণ কার্যক্রম © টিডিসি ফটো

লক্ষ্মীপুরে সাধারণ মানুষকে সচেতন করতে ও করোনা সংক্রমণ রুখতে দু’দিনব্যাপী সচেতনতা  ক্যাম্পেইন ও ৫ হাজার মাস্ক বিতরণ করলেন জেলা শিক্ষা অফিসার আবদুল মতিন। গত বৃহস্পতিবার (২৯ জুলাই) ও শনিবার (৩১ জুলাই) দু’দিনব্যাপী কোভিড-১৯ বিষয়ক এ সচেতনতা ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ ক্যাম্পেইনে জেলা শিক্ষা অফিসার আবদুল মতিনের তত্বাবধানে লক্ষ্মীপুরের কলেজ রোড, সামাদ মোড়, চকবাজার, তমিজ মার্কেটসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বাস্থবিধি মেনে পথচারী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। একইসময় জনসাধারণকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়া ও সর্বাপরি স্বাস্থবিধি মেনে চলতে  সচেতন করা হয়েছে।

জেলা শিক্ষা অফিসার আবদুল মতিন বলেন, করোনা সংক্রমণ বাড়লেও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সে হারে বাড়েনি। ফলে, ক্রমান্বয়ে কোভিড-১৯ এর সংক্রমণের হার বেড়েই চলেছে। এজন্য জনসাধারণকে আমরা সচেতন করছি তারা যেন মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রাখে এবং সর্বাপরি স্বাস্থবিধি মেনে চলে।

স্বাস্থবিধি মানার কোন বিকল্প নেই উল্লেখ করে আবদুল মতিন বলেন, সাধারণ মানুষকে সচেতন করতে পারলে ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পারলে কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মানুষ এখনো মাস্কবিহীন বাইরে বের হচ্ছে উল্লেখ করে জেলা শিক্ষা অফিসার বলেন, আমরা যাদের মুখে মাস্ক নেই তাদের সচেতন করার পাশাপাশি তাদের মাস্ক প্রদান করছি।

তিনি বলেন, আমরা সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছি। সকল মানুষকে সচেতন করতে পারলে করোনার বিরুদ্ধে আমরা জয়ী হতে পারবো বলে জানান, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ ‍বিদ্যালয়ের সাবেক এই প্রধান শিক্ষক।

জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ সচেতনতা  ক্যাম্পেইন ও মাস্ক বিতরন কর্মসূচিতে শিক্ষা অফিসারের সাথে ছিলেন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ ‍বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুল ইসলাম, মো. নজরুল ইসলাম, আমিনুর রশিদ, আব্দুল মজিদ ও তরুণ শিক্ষক আবদুর রহমান প্রমুখসহ আরও অনেকে।

অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬
মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই ইমামের
  • ০২ আগস্ট ২০২৬
আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শি…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারে শীর্ষে চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্…
  • ০২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত তোরণে আ…
  • ০২ আগস্ট ২০২৬