করোনায় ময়মনসিংহের আনন্দমোহন কলেজ শিক্ষকের মৃত্যু

২৭ জুলাই ২০২১, ০৫:৩৩ PM
মৃত আমজাদ হোসেন

মৃত আমজাদ হোসেন © টিডিসি ছবি

করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দমোহন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আমজাদ হোসেন (৩৫) এর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ সত্যতা নিশ্চিত করেছেন আনন্দমোহন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আকবর আলী।

জানা যায়, করোনা পজেটিভ অবস্থায় প্রভাষক আমজাদ হোসেনকে ঈদ-উল আযহার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার অবস্থার অবনতি হলে রাত ১.৫০ মিনিটে তার মৃত্যু হয়। আমজাদ হোসেনের গ্রামের বাড়ি যশোর জেলায়।

মৃত আমজাদ হোসেনের সহকর্মী আকবর আলী জানান, আমজাদ হোসেন কিডনী রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি করোনা পজেটিভ হন।

আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল আফসার জানান, আমজাদ হোসেন করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ছিলেন। গত বছর কিডনি ট্রান্সপ্লান্টও করেছিলেন তিনি।

একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬