করোনাভাইরাস

বগুড়ায় একদিনে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু

২৪ জুলাই ২০২১, ০১:৩৭ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

আজ শনিবার (২৪ জুলাই) দুপুরে ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, ২৬ জনের মধ্যে সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮ জন ও করোনায় আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। দুইজন অন্য জেলার বাসিন্দা একই সময়ে ৩৪৫টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় সুস্থ হয়েছেন ১২৬ জন। তিনটি হাসপাতালে ভর্তি আছেন ৫৫১ জন এবং বগুড়া জেলায় বর্তমানে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৯০৯ জন।

এলপিজি গ্যাসের দাম বাড়াল সরকার
  • ০২ আগস্ট ২০২৬
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬