জমজ সন্তান জন্মের পর করোনায় মারা গেলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

২৩ জুলাই ২০২১, ০৭:৫৬ PM
শারমিন সুলতানা

শারমিন সুলতানা © সংগৃহীত

জমজ সন্তান জন্ম দেওয়ার কয়েকদিন পরেই নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রী শারমিন সুলতানা শাম্মি। শাম্মি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। 

ঢাকার রাজারবাগের প্রশান্তি ক্লিনিকে আইসিইউতে চিকিৎসাধীন শাম্মি আজ শুক্রবার (২৩ জুলাই) সকালে মারা যান বলে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এম আব্দুল আলীম। তিনি জানান, শারমিন সুলতানার বাড়ি পাবনা পৌর এলাকার কলাবাগান মহল্লায়। 

গত ১৩ জুলাই সকালে আট মাসের গর্ভবতী অবস্থায় শাম্মির করোনার উপসর্গ ধরা পড়লে রাজারবাগের প্রশান্তি ক্লিনিকে আইসিইউতে ভর্তি করা হয়। ১৫ জুলাই তিনি জমজ কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকে শিশু দুটিকে এনআইসিইউতে রাখা হয়। 

সন্তান জন্মের পর শাম্মির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শারমিনের মৃত্যুতে পাবিপ্রবির শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

শারমিনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তা দিয়েছেন পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক রোস্তম আলী, কোষাধ্যক্ষ  আনোয়ার পারভেজ খসরু, বাংলা বিভাগের শিক্ষক ড. এম আব্দুল আলীম, ড. আওয়াল কবির জয়, কামাল হোসেন।

ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬
দুবাইয়ে কারাগার থেকে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য ন…
  • ০২ আগস্ট ২০২৬