করোনার ভয়ঙ্কর রূপ, এক দিনে জোড়া রেকর্ড

০৫ জুলাই ২০২১, ০৫:৪১ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

করোনার প্রকোপ রুখতে কঠোর লকডাউনের মধ্যেই এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আর মৃত্যুতে নতুন রেকর্ড দেখতে হল বাংলাদেশকে।

আজ সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার নমুন পরীক্ষা করে ৯ হাজার ৯৬৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর আক্রান্তদের মধ্যে আরও ১৬৪ জনের প্রাণ গেছে এ ভাইরাসের কারণে।

এর আগে, গত ১ জুলাই ১৪৩ জনের মৃত্যু হয়। এরপর ২ জুলাই ১৩২ জন মারা যান। ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়েছিল। ৪ জুলাই ১৫৩ জনে মারা যান। 

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ১৫ হাজার ২২৯ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬