করোনায় কেড়ে নিল ১৫ হাজার প্রাণ

০৪ জুলাই ২০২১, ০৭:৩৪ PM
করোনাভাইরাসে মৃত্যু

করোনাভাইরাসে মৃত্যু © প্রতীকী ছবি

২০ ঘন্টায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৫ হাজারের দুঃখজনক মাইলফলক পেরিয়ে গেল। করোনাভাইরাসের ডেল্টা ধরনের ব্যাপক বিস্তারের মধ্যে গত ২৬ জুন দেশে কোভিড আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা ১৪ হাজার অতিক্রম করে। সেই তালিকায় নতুন এক হাজার নাম যোগ হতে সময় লাগল মাত্র ৮ দিন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ রবিবার (৪ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা পৌঁছেছে ১৫ হাজার ৬৫ জনে। গতবছর মার্চে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর এক দিনে এরচেয়ে বেশি মৃত্যু আর কখনও দেখতে হয়নি বাংলাদেশকে।

দৈনিক মৃত্যুর সংখ্যা গত ২৭ জুন থেকেই একশর উপরে থাকছিল প্রতিদিন। এর মধ্যে জুলাইয়ের প্রথম দিন ১৪৩ জনের রেকর্ড মৃত্যর খবর আসে। কিন্তু সেই রেকর্ড তিন দিনও টিকল না।

মাঝে এক দিন কম থাকলেও দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আবারও সাড়ে আট হাজারের ঘর ছাড়িয়েছে। গত এক দিনে সারা দেশে ৮ হাজার ৬৬১ জন নতুন রোগী শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাতে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনে।

সরকারি হিসাবে গত এক দিনে আরও ৪ হাজার ৬৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা ৯ লাখ পেরিয়ে যায় গত ২৯ জুন। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের মধ্যে ৩০ জুন এক দিনে রেকর্ড ৮ হাজার ৮২২ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার তা ১৫ হাজার ছাড়াল। একই দিনে রেকর্ড ১৫৩ মৃত্যুর খবর এল।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬