জামায়াত-ছাত্রী সংস্থার নারী কর্মীরা ভোট চাইতে গেলে পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার নির্দেশ পাপিয়ার

২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ PM
বক্তব্য রাখছেন সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া

বক্তব্য রাখছেন সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া © সংগৃহীত

মহিলা জামায়াত ও ছাত্রী সংস্থার নারী কর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গেলে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরে সুন্দরপুর ইউনিয়নের আব্দুস সামাদ ডিগ্রি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে ধানের শীষের প্রার্থী ও তার স্বামী হারুনুর রশীদের নির্বাচনী জনসভায় পাপিয়া এসব কথা বলেন।

পাপিয়া বলেন, ‘জামায়াতে ইসলাম মা-বোনদের কাছে যাচ্ছে। ছোট ছোট পুস্তিকা নিয়ে যাচ্ছে, কোরআন শরীফ নিয়ে গিয়ে তাদেরকে দুই-চারটা হাদিসের কথা বলছে। বয়ান করার সাথে সাথেই বলে, হে আমার মা-বোন, জান্নাতুল ফেরদৌস পেতে গেলে দাঁড়িপাল্লায় ভোট মারো। ছো ছো ছো...। এই বলে কিন্তু মহিলাদের কাছে গিয়ে ওয়াজ-নসিহত করে দিচ্ছে। আর আমার ভোলা-ভালা মা-বোনেরা একবার ডাইনে তাকায়, বামে তাকায়, কেউ কেউ কোরআন ছুঁইছে (ছোঁয়), কেউ কেউ ভয়ে ভয়ে বলছে— বাড়িতে আমার স্বামী আসল গে, বাপ আসল গে, বলে পিছন থেকে দে দৌঁড়।’

বিএনপি নেত্রী বলেন, ‘এরা (জামায়াত) এইভাবে ওয়াজ করছে। এদের কোন ইসলামিক জ্ঞান নাই। কোন ইসলামিক দীক্ষা নাই। কোন ইসলামিক রিসার্চ নাই। কোন ইসলামিক থিসিস নাই। হুদায় হুদায় আমার ধর্মপ্রাণ মুসলমান মা-বোনদেরকে এরা কোরআন শরীফ দিয়ে দাঁড়িপাল্লায় ভোট ছোঁয়ায়, শপথ করাতে চায়। তার আইডি কার্ড চায়, বিকাশের নাম্বার চায়।’

পাপিয়া আরও বলেন, ‘আমি মা-বোনদেরকে বলছি, ১২ তারিখে ভোটের আগ পর্যন্ত জামায়াতে ইসলামের, ছাত্রী সংস্থার মহিলা কর্মীরা আপনাদের বাসায় গেলে ৯৯৯-এ ফোন দিবেন, পুলিশ ডাকবেন, ধরায় দিবেন। ঝামেলা শেষ। ওই বয়ান করার সুযোগ আর পাবে না।’

নির্বাচনী সভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9