দরিদ্রদের বিনামূল্যে করোনা পরীক্ষা শুরু চলতি মাসেই

০২ জুলাই ২০২১, ০৬:৩৬ PM
দরিদ্রদের বিনামূল্যে করোনা পরীক্ষা শুরু চলতি মাসেই

দরিদ্রদের বিনামূল্যে করোনা পরীক্ষা শুরু চলতি মাসেই © ফাইল ছবি

করোনাভাইয়ারসের সংক্রমণ বেড়ে যাওয়া দরিদ্রদের বিনামূল্যে করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি জুলাই মাসজুড়েই এই কার্যক্রম চলবে। বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় নমুনা পরীক্ষার প্রয়োজনীয়তা বেড়ে গেছে এই অবস্থায় দরিদ্রদের একই পরিবারের একাধিক সদস্যের টাকা দিয়ে করোনা পরীক্ষা করা কষ্টসাধ্য।

এই অবস্থায় দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে দরিদ্র জনগোষ্ঠীর কভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা বিনামূল্যে করার জন্য সংশ্লিষ্ট সব সরকারি স্বস্থ্যসেবা প্রদানকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ১৩২ জনের প্রাণ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৭৭৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৪৮৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ৩০ হাজার ৪২ জনে।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬