হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে, বরখাস্ত ১

০২ আগস্ট ২০২৬, ০৫:২৬ PM
রোগীর বক্তব্য শুনছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

রোগীর বক্তব্য শুনছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল © টিডিসি ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে এক চিকিৎসা সহকারীকে সাময়িক বরখাস্ত এবং আরেক চিকিৎসককে সতর্ক করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আজ রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পরিদর্শনকালে কুকুরের কামড়ে আহত এক রোগীর অভিযোগের ভিত্তিতে মন্ত্রী এই ব্যবস্থা গ্রহণ করেন। এদিন হঠাৎ করেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী, যা হাসপাতাল কর্তৃপক্ষকে পুরোপুরি অপ্রস্তুত করে দেয়।

শামসুন্নাহার নামের ওই রোগী জানান, হাসপাতালে ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও দায়িত্বরত স্বাস্থ্যকর্মী তাকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে বলেন। পরে তিনি ১ হাজার ৩০ টাকা দিয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে তা গ্রহণ করেন। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) এ ঘটনা ঘটে।

অভিযোগ শুনে ক্ষুব্ধ হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান আকন্দকে ফোন করে এ ঘটনায় দায়ী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) হেদায়েতুল ইসলাম চৌধুরীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। সেইসঙ্গে জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিল্লুর রহমানকে সতর্কবার্তা (ওয়ার্নিং লেটার) দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

পরে মন্ত্রী মৌখিকভাবে অভিযুক্ত চিকিৎসা সহকারীকে রোগীর ১ হাজার ৩০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন এবং টাকা পরিশোধ করলে তাকে আর সাময়িক বরখাস্ত করা হবে না বলেও জানান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাসুদুর রহমান আকন্দ জানান, বৃহস্পতিবার দুপুর ২টার পর রোগী হাসপাতালে এসেছিলেন, যা অফিস সময়ের পরে। তখন দায়িত্বরত সেকমো তাকে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে পরামর্শ দিয়েছিলেন। তিনি আরও জানান, মন্ত্রী আসবেন—এটা তারা আগে থেকে জানতেন না। তিনি নিজেও বগুড়া আদালতে সাক্ষ্য দিতে গিয়েছিলেন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে গত ২৫ জুলাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন মন্ত্রী। এছাড়া চলতি বছরের শুরুতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছিলেন তিনি।

ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9