অফিস টাইমে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসক, কৈফিয়ত তলব

০২ আগস্ট ২০২৬, ০৪:৫৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:৫৬ PM
ডা. শারমিন জাহান সোমা

ডা. শারমিন জাহান সোমা © সংগৃহীত

অফিস টাইমে প্রাইভেট প্র্যাক্টিস করার অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস্)  ডা. শারমিন জাহান সোমাকে কৈফিয়ত তলব করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রবিবার (২ আগস্ট) ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবু নাইম মো. ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ কৈফিয়ত তলব করা হয়েছে।

এতে বলা হয়, গত ১ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কর্তৃক ভেদরগঞ্জ উপজেলায় একটি প্রাইভেট ক্লিনিকে (ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক) আকস্মিক পরিদর্শন কার্যক্রম পরিচালনাকালে ওটি রেজিস্ট্রারে প্রাপ্ত লিখিত তথ্য অনুযায়ী ডা. শারমিন জাহান সোমা গত ১ আগস্ট ২০২৬ তারিখে দুপুর দুইটায় ক্লিনিকে সার্জারী পরিচালনা করেন। সরকারি নিবন্ধিত চিকিৎসক অফিস চলাকালীন সমযে ব্যক্তিগত চিকিৎসা কার্যক্রম পরিচালনা ‘মেডিকেল প্র্যাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২’ -এর সুষ্পষ্ট লঙ্ঘন।

ডা. শারমিন জাহান সোমাকে পাঠানো চিঠিতে বলা হয় কেন তার বিরুদ্ধে যথাযথ বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে না, তার স্বপক্ষে জবাব (প্রমাণাদিসহ) এ পত্র প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে দাখিল করতে হবে।

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৈফিয়ত তলবের চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালকের কার্যালয়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও শরীয়তপুরের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950