নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ের দাবি কুবি ছাত্রশক্তির

০২ আগস্ট ২০২৬, ০৭:০৮ PM
উপাচার্য বরাবর স্মারকলিপি জাতীয় ছাত্রশক্তির

উপাচার্য বরাবর স্মারকলিপি জাতীয় ছাত্রশক্তির © টিডিসি সম্পাদিত

নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন সময়কে বিবেচনায় নিয়ে একটি স্থায়ী ও সুস্পষ্ট একাডেমিক সহায়তা নীতিমালা প্রণয়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিমের কাছে স্মারকলিপি জমা দিয়েছে সংগঠনটির শাখা সংগঠক সৈয়দা নাজিফা নাফিল। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে মাতৃত্বকালীন একাডেমিক শিথিলকরণের ব্যবস্থা চালু রয়েছে। সেখানে নির্দিষ্ট সময়ের জন্য উপস্থিতি ও একাডেমিক কার্যক্রমে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যা নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে কার্যকর ভূমিকা রাখছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও একই ধরনের শিক্ষার্থী-বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, মাতৃত্বকালীন শিক্ষার্থীদের জন্য স্থায়ী ম্যাটারনিটি একাডেমিক সাপোর্ট পলিসি প্রণয়ন, প্রশাসনের সিদ্ধান্ত বিভাগীয় পর্যায়ে বাধাহীন বাস্তবায়ন নিশ্চিত করা, গর্ভকালীন ও সন্তান জন্মের পরবর্তী সময়ে উপস্থিতির ক্ষেত্রে বিশেষ ছাড় প্রদান, ৬০ শতাংশের কম উপস্থিতি থাকলেও জরিমানা ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং মাতৃত্বকালীন সময়ে আরোপিত সব জরিমানা মওকুফ করা।

এছাড়াও মাতৃত্বকালীন সময়ে ইনকোর্স, মিডটার্ম, সিটি (ক্লাস টেস্ট) পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট নির্ধারিত সময়ে দিতে না পারলে পরবর্তীতে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিশু জন্মের সময় ও পরবর্তী জরুরি পরিস্থিতি বিবেচনায় কমপক্ষে তিন মাসের একাডেমিক ছুটি প্রদানেরও দাবি জানানো হয়।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সৈয়দা নাজিফা নাফিল বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টির মানবিক ও বাস্তবিক গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মাতৃত্বের কারণে কোনো নারী শিক্ষার্থীর যেন শিক্ষা জীবন ব্যাহত না হয়, সে লক্ষ্যে একটি কার্যকর নীতিমালা প্রণয়ন সময়ের দাবি।’

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9