হার্ট অ্যাটাকে ইডেন কলেজছাত্রীর মৃত্যু

০২ জুলাই ২০২১, ০১:৫৯ PM
মারিয়া হোসাইন ও কলেজের লোগো

মারিয়া হোসাইন ও কলেজের লোগো © সংগৃহীত

হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর ইডেন মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী মারিয়া হোসাইন। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে রাজধানীর লালবাগের বাসায় তার মৃত্যু হয়।

মারিয়ার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। মারিয়া বিবাহিত ছিলেন। তার একটি কন্যা সন্তানও রয়েছে। তার স্বামী পুলিশে কর্মরত বলে জানা গেছে।

মারিয়ার বড় ভাই ইমরান হোসাইন বলেন, বেশ কয়েক দিন ধরে ওর (মারিয়া) বুকে ব্যথা হচ্ছিল। আজ ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল। দুপুরে হঠাৎ ব্যথা বেড়ে গেলে মারিয়া আব্বাকে ফোন করে। আব্বা অফিস থেকে বাসায় ফেরার কিছুক্ষণ পরই ওর মৃত্যু হয়।

মারিয়া ভাগ্নি আর বাবার সঙ্গে একই বাসায় থাকত বলে জানান ইমরান হোসাইন।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬