দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড

২৮ জুন ২০২১, ০৫:৩৩ PM

© প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৭৬ জনের।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার  ৩৬৪ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৬৭০ জনে। 

এর আগে গত ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর আজই সর্বোচ্চ শনাক্ত হলো।

আজ সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

বিনামূল্যে সৌদিতে গবেষণা ইন্টার্নশিপ, মাসে মিলবে ১ হাজার ডল…
  • ১৫ জুন ২০২৬
চলতেন স্ত্রীর টাকায়, মোটা অঙ্কের যৌতুক চেয়ে মারধর—ফাঁসলেন ছ…
  • ১৫ জুন ২০২৬
কাবাঘরের গিলাফ পরিবর্তন হচ্ছে আজ 
  • ১৫ জুন ২০২৬
শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
  • ১৫ জুন ২০২৬
ময়মনসিংহে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক দোকান-অবৈধ স্থাপনা
  • ১৫ জুন ২০২৬
দলীয় আনুগত্য-লেজুড়বৃত্তি নয়, দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশ…
  • ১৫ জুন ২০২৬
×