করোনাভাইরাস

পরিস্থিতি ক্রমেই অবনতি, ফের বাড়ল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

২৩ জুন ২০২১, ০৪:৫৯ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

দেশে করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। মহামারি এই ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ৫ হাজার ৭২৭ জনের শরীরে। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে।

আর আক্রান্তদের মধ্যে এই সময়ে মৃত্যু হয়েছে ৮৫ জনের। এক দিনে করোনায় মৃত্যুর এই সংখ্যা ৫৪ দিন পর সর্বোচ্চ। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৮৭ জনের।

আজ বুধবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬