যে শহরে শ্বাস নিতে পারাই এখন বিলাসিতা

২৬ এপ্রিল ২০২১, ১০:২৫ AM
জায়গা না থাকায় ভারতে একই শয্যায় রাখা হয়েছে দুই করোনা রোগীকে

জায়গা না থাকায় ভারতে একই শয্যায় রাখা হয়েছে দুই করোনা রোগীকে © বিবিসি বাংলা

‘অক্সিজেন, অক্সিজেন, আপনি কি আমাকে অক্সিজেন দিতে পারেন?’ যন্ত্রণায় কাতর এক স্কুল শিক্ষিকার টেলিফোন কলে আজ সকালে আমার ঘুম ভাঙল। তার ৪৬ বছর বয়সী স্বামী দিল্লির অক্সিজেন নেই এমন একটি হাসপাতালে কোভিড-১৯ রোগের সঙ্গে লড়াই করছেন। আজও তো একই অবস্থা, আমি নিজেকে বললাম। এমন একটি শহরে আজ আরো একটি দিন শুরু হলো যেখানে অনেকের জন্যই শ্বাস নেওয়া বিলাসবহুল ব্যাপারে পরিণত হয়েছে।

আমরা লোকজনের সঙ্গে ফোনে কথা বললাম। জরুরি এসওএস বার্তা পাঠালাম। যখন ফোনে কথা বলছিলাম ওপাশে মনিটরের বিপ বিপ শব্দ হচ্ছিল। এর মধ্যেই ওই নারী জানালেন যে, তার স্বামীর অক্সিজেনের স্যাচুরেশন বিপজ্জনকভাবে কমতে কমতে দাঁড়িয়েছে ৫৮। এর কিছুক্ষণ পর সেটা বেড়ে হল ৬২। এই স্যাচুরেশন ৯২ এর নিচে নেমে গেলেই সাধারণত ডাক্তারের সঙ্গে পরামর্শ করার কথা বলা হয়।

ওই শিক্ষিকা আমাদের বললেন, স্যাচুরেশন বেড়ে যাওয়ায় তিনি খুশি। তার স্বামীর এখনও জ্ঞান আছে এবং তিনি কথা বলছেন। কোভিড রোগীদের জরুরি চিকিৎসায় কাজ করছে আমার এরকম এক চিকিৎসক বন্ধুকে টেক্সট মেসেজ পাঠালাম।

‘স্যাচুরেশন ৪০ এর নিচে নেমে গেলেও রোগী প্রচুর কথা বলে’, ওই বন্ধু আমাকে মেসেজের জবাব দিল। খবরের কাগজ হাতে তুলে নিলাম: সুপরিচিত একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ ২৫ জন রোগী মারা গেছেন। হাসপাতাল থেকে বলা হয়েছে জরুরি কেয়ার সেন্টারে অক্সিজেনের প্রেশার কমে গিয়েছিল এবং অনেক রোগীকে ম্যানুয়ালি অক্সিজেন দিতে হয়েছে।

পত্রিকার প্রথম পাতায় একটি ছবি ছাপা হয়েছে: দু’জন পুরুষ আর একজন নারীকে অক্সিজেন দেওয়া হচ্ছে একটি সিলিন্ডার থেকে। লোকজনের অসতর্কতা আর সরকারের অবহেলার কারণে আজ এই তিন ব্যক্তি এরকম একটা অবস্থায় পড়ে গেছে যে তাদেরকে বেঁচে থাকার জন্য এখন অক্সিজেন ভাগ করে নিতে হচ্ছে।

পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, তাদের একজনের ৪০ বছর বয়সী এক ছেলে মাত্র কয়েকদিন আগে একই হাসপাতালের সামনে মারা গেছেন, যিনি একটি শয্যার জন্য সেখানে অপেক্ষা করছিলেন। তবে তিনি একটি স্ট্রেচার সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। ভারতীয়রা এখন এসব পেলেই কৃতজ্ঞ হয়ে পড়ছে। তাদের কথা হলো, প্রিয়জনকে বাঁচাতে হাসপাতালের বেড অথবা ওষুধ কিম্বা অক্সিজেন দিতে না পারলেও, অন্তত মৃতদেহ রাখার জন্য চাকাওয়ালা একটি স্ট্রেচার তো দিতে পারেন।

দিন যত গড়াতে লাগল, বুঝতে পারলাম পরিস্থিতির আসলে কোন পরিবর্তন হয়নি। রোগীরা মারা যাচ্ছে কারণ সেখানে অক্সিজেন নেই। এখনও ওষুধের সঙ্কট।এসব ওষুধ বিক্রি হচ্ছে কালো বাজারে। অনেকেই আতঙ্কিত হয়ে কেনাকাটা করছেন এবং মজুদ করে রাখছেন যেন আমরা একটা যুদ্ধের মধ্যে আছি। নানা দিক থেকে আসলেই আমরা একটা যুদ্ধের মধ্যে আছি।

ওই শিক্ষিকা আবার ফোন দিলেন। অক্সিজেন মাপার জন্য হাসপাতালের অতিরিক্ত কোন ফ্লো মিটার নেই। ফলে তার নিজেকেই এটি যোগাড় করতে হবে।সিলিন্ডার থেকে রোগীকে যখন অক্সিজেন দেওয়া হয় তখন এই যন্ত্রটি দিয়ে অক্সিজেনের সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। আমরা ফোনে লোকজনের সঙ্গে যোগাযোগ করলাম। টুইটারে আবেদন জানালাম। কেউ একজন এই যন্ত্রটি সংগ্রহ করতে সক্ষম হলেন।

সরকার যা কিছুই বলুক না কেন, পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। রোগীদের বাঁচাতে অক্সিজেনের ট্যাংকার সময় মতো শহরে আসতে পারছে না। হাসপাতালে কোন বেড নেই। নেই ওষুধও। ভারতের মধ্যে দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত। কিন্তু শহরের ৯৯ শতাংশ আইসিইউ এখন রোগীতে পূর্ণ।

এমনকি ভারতের বিত্তবান শ্রেণি তাদের সামনেও এখন এসব সুবিধা নেই: একটি ম্যাগাজিনের সম্পাদক দুপুর বেলা আমাকে ফোন করলেন। তিনিও তার পরিচিত অসুস্থ এক রোগীর জন্য অক্সিজেনের সিলিন্ডার খুঁজছেন। আমি যে অ্যাপার্টমেন্ট ভবনে থাকি, তার বাসিন্দারা জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু অক্সিজেন কনসেনট্রেটর (আশেপাশের বাতাস থেকে অক্সিজেন সংগ্রহের যন্ত্র) কেনার চেষ্টা করছেন।

এই ভবনে ৫৭ জন বাসিন্দা আক্রান্ত হয়েছে এবং তাদেরকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। নিজেকে রক্ষা করার দায়িত্ব এখন রোগীদের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে। অনেকের জন্য এটা হচ্ছে ধীর গতিতে ক্রমশ মৃত্যুর দিকে অগ্রসর হওয়া। কোভিড-১৯ এরকমই এক ভয়ানক রোগ।

‘যদি আমি মারা যেতে থাকি, আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু বেঁচে আছি,’ নিউরোসার্জন পল কালানিথি তার ‘হোয়েন ব্রেথ বিকামস এয়ার’ গ্রন্থে একথাটি লিখেছেন। আজকের ভারতে করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু এই রোগীদের জন্য যেন খুব সামান্যই মুক্তি অপেক্ষা করছে।

লেখক: বিবিসির সাংবাদিক।

(বিবিসি বাংলা থেকে নেওয়া)

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence