আত্মঘাতী গোলে ভাঙল মিশরের ইতিহাস গড়ার স্বপ্ন

১৬ জুন ২০২৬, ০৩:০৮ AM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৩:২৫ AM
মিশর-বেলজিয়াম ম্যাচ

মিশর-বেলজিয়াম ম্যাচ © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো জয়ের স্বপ্ন বুনেছিল মিশর। শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে এগিয়েও ছিল আফ্রিকান প্রতিনিধিরা। তবে শেষপর্যন্ত আত্মঘাতী গোলেই ভেঙে যায় সেই স্বপ্ন। নাটকীয় ড্রয়ের ম্যাচে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মোহাম্মদ সালাহদের।

মঙ্গলবার (১৬ জুন) সিয়াটল স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের লড়াইয়ে প্রথম কয়েক মিনিটে মিশর আক্রমণে এগিয়ে থাকলেও সপ্তম মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে বেলজিয়াম। তবে তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার ডান পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে বাম পোস্টের পাশ দিয়ে চলে যায়।

১২তম মিনিটে চার্লস ডি কেটেলারের আক্রমণ থেকে কর্নার পায় বেলজিয়াম, তবে ভিএআরের হস্তক্ষেপে সিদ্ধান্ত পাল্টে যায়। এক মিনিট পর নাথান এনগয়কে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন মিশরের মারওয়ান আতিয়া। ১৫তম মিনিটে পাল্টা আক্রমণ ঠেকাতে সালাহকে টেনে ফেলে হলুদ কার্ড দেখেন বেলজিয়ামের তিমোথি কাস্তানিয়ে।

২০তম মিনিটে ম্যাচের প্রথম বড় সুযোগেই এগিয়ে যায় মিশর। মোহাম্মদ সালাহর নিখুঁত অ্যাসিস্ট থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের শক্তিশালী শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন ইমাম আশুর।

গোলের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে মিশর। ২২তম মিনিটে হাইড্রেশন ব্রেকের পর বল দখল বাড়ানোর চেষ্টা করে বেলজিয়াম, তবে মিশরের সংগঠিত রক্ষণ তাদের আক্রমণের গতি কমিয়ে দেয়। ২৮তম মিনিটে ডি ব্রুইনার একটি শট শোবেইরকে সেভ করতে বাধ্য করলেও তার আগেই ফাউলের বাঁশি বেজে যায়।

প্রথমার্ধের শেষ দিকে বেলজিয়াম আক্রমণের চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি। ফলে সালাহর অ্যাসিস্ট ও আশুরের একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিশর। বিশ্বকাপে এই প্রথমবার কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল মিশর।

বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে দুই দল। এবার শুরুতেই জিকো ও মারমুশের পরপর দুটি প্রচেষ্টা রুখে দেয় বেলজিয়ান রক্ষণ। ৫৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার দারুণ ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। দুই মিনিট পর আহমেদ ফাতুহের ক্রস থেকে সালাহর হেড ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া, আর ফিরতি বলে ফাঁকা পোস্ট পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন ইমাম আশুর।

তবে ৬৬তম মিনিটে সমতায় ফেরে ইউরোপের দলটি। টমাস মুনিয়েরের ক্রস ক্লিয়ার করতে গিয়ে মোহাম্মদ হানির গায়ে লেগে বল জড়িয়ে যায় নিজেদের জালে। আত্মঘাতী সেই গোলে ১-১ সমতা ফেরে বেলজিয়াম।

গোলের পর রক্ষণ শক্ত করতে একাধিক পরিবর্তন আনে মিশর। অন্যদিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। ৭৮তম মিনিটে রোমেলু লুকাকুর শট শেষ মুহূর্তে ব্লক করেন মিশরের ডিফেন্ডাররা। তবে ৮৮তম মিনিটে ম্যাচের সেরা সুযোগ পান লুকাকু, তবে তার হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। যোগ করা সময়েও দুই দল সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি। ফলে রোমাঞ্চকর লড়াই ১-১ সমতায় শেষ হয়।

স্কুল-কলেজের প্রতিটি ক্লাসরুমে বসছে সিসিটিভি ক্যামেরা
  • ০৬ জুলাই ২০২৬
ডেপুটি স্পীকারের সঙ্গে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম প্…
  • ০৬ জুলাই ২০২৬
ট্রল সইতে না পেরে ব্রাজিল সমর্থকের আত্মহত্যা!
  • ০৬ জুলাই ২০২৬
নায়েমে অযোগ্যদের পদায়নের অভিযোগ, যোগ্যতা নির্ধারণের প্রস্তা…
  • ০৬ জুলাই ২০২৬
বাকৃবির কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড
  • ০৬ জুলাই ২০২৬
যে কারণে জামায়াতকে ধন্যবাদ দিলেন রুমিন ফারহানা
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence