আল-আমরির গোলে প্রথমার্ধেই উরুগুয়েকে চমকে দিল সৌদি আরব

১৬ জুন ২০২৬, ০৪:৫৭ AM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৫:১৪ AM
আল-আমরির গোল

আল-আমরির গোল © সংগৃহীত

বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে চমক দেখানোর বার্তা দিল সৌদি আরব। প্রথমার্ধের শেষ দিকে আবদুলেলাহ আল-আমরির গোলে এগিয়ে গিয়ে শক্তিশালী উরুগুয়েকে চাপে ফেলে দেয় মধ্যপ্রাচ্যের দলটি।

ম্যাচের ৪১তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে লিড নেয় সৌদি আরব। ডান প্রান্ত থেকে ভেসে আসা বলে দুর্দান্ত একটি হেড করেন হাসান আল তামবাকতি। তবে বলটি নিরাপদে ধরে রাখতে ব্যর্থ হন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। 

তার হাত ফসকে বল বেরিয়ে গেলে গোলমুখে থাকা আবদুলেলাহ আল-আমরি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে কাছ থেকে জালে বল পাঠান।

মায়ামি স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই করেছে। তবে ম্যাচের শুরুতে বিশেষ করে প্রথম ১০ মিনিটে, খেলায় আধিপত্য ছিল উরুগুয়ের। মাঝে ৩০তম মিনিটে প্রথম বড় সুযোগও তৈরি করেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ফেদেরিকো ভিনাসের ডাইভিং হেড দুর্দান্ত দক্ষতায় ক্রসবারের ওপর দিয়ে ঠেলে দেন সৌদি গোলরক্ষক আল ওয়াইজ।

সেই সুযোগ নষ্ট হওয়ার পরও সৌদি আরব নিজেদের এগিয়ে রাখে। ফলে বিরতিতে যাওয়ার সময় ১-০ গোলে এগিয়ে থাকে গত আসরে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরব।

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাঠে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তরা: গোল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে হারিয়ে ফেসবুকে কুবি শিক্ষিকার আবেগঘন পোস্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬