‘মালিক টাকা নিয়ে ঘুরেছে’ মন্তব্যে স্বাস্থ্যমন্ত্রীকে প্রমাণ দিতে হবে বললেন আদ্-দ্বীনের মালিক

১৫ জুন ২০২৬, ০৭:০০ PM
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন © সংগৃহীত

৬ শিশুর মৃত্যুর জেরে লাইসেন্স বাতিল হওয়া বেসরকারী মেডিকেল আদ্- দ্বীন হাসপাতালের মালিক টাকা নিয়ে ঘুরেছে বলে করা স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। আজ সোমবার (১৫ জুন) আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

গত শনিবার (১৩ জুন) স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এক বক্তব্যে দাবি করেছিলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে।’

মন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হলে ডা. শেখ মহিউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরব? আদ্-দ্বীন কখনো এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয় না। মন্ত্রী যদি এ ধরনের কোনো ভিত্তিহীন কথা বলে থাকেন, তাহলে সেটি তাকেই তথ্য-প্রমাণসহ প্রমাণ করতে হবে।’

হাসপাতালটির বর্তমান লাইসেন্স বা নিবন্ধন জটিলতা নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে হাসপাতালের নিবন্ধন বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা আইনিভাবে লড়ব। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আপিল করা হবে।’

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতাল ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তা এবং চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬