সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অপটোমেট্রিস্ট নিয়োগ ও স্বাধীন কাউন্সিল গঠনের দাবি

১৫ জুন ২০২৬, ০৯:১০ PM
সমন্বিত চক্ষুসেবা ব্যবস্থার একটি অপরিহার্য সহযোগী অংশীদার অপটোমেট্রিস্টরা

সমন্বিত চক্ষুসেবা ব্যবস্থার একটি অপরিহার্য সহযোগী অংশীদার অপটোমেট্রিস্টরা © সংগৃহীত

দেশে চক্ষুস্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক চোখের যত্ন পৌঁছে দিতে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ‘অপটোমেট্রিস্ট’দের অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ক্রমবর্ধমান চক্ষুস্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রশিক্ষিত অপটোমেট্রিস্টদের দক্ষতা কাজে লাগানো এখন সময়ের দাবি। সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে তাদের নিয়োগ দেওয়া সম্ভব হলে চোখের রোগ দ্রুত শনাক্ত করা যাবে, যা দেশের অন্ধত্ব ও দৃষ্টিপ্রতিবন্ধকতা কমাতে যুগান্তকারী ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, অপটোমেট্রিস্টরা মূলত চোখ পরীক্ষা, দৃষ্টিশক্তির ত্রুটি নির্ণয়, চশমা ও কনট্যাক্ট লেন্সের পরামর্শ প্রদান এবং বিভিন্ন চোখের রোগের প্রাথমিক শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা কোনোভাবেই মূল চিকিৎসক বা চক্ষু বিশেষজ্ঞের বিকল্প নন, বরং সমন্বিত চক্ষুসেবা ব্যবস্থার একটি অপরিহার্য সহযোগী অংশীদার।

এ বিষয়ে বিশ্ব অপটোমেট্রি কাউন্সিলের (ডব্লিউসিও) সদস্য ও আবিরা অপথালমিকের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন দেলোয়ার বলেন, দেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব, রিফ্র্যাকটিভ ত্রুটি, শিশুদের দৃষ্টিজনিত সমস্যা, ডায়াবেটিসজনিত চক্ষু জটিলতা ও স্বল্পদৃষ্টির হার উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশ যেমন— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পার্শ্ববর্তী দেশ ভারতে অপটোমেট্রিস্টরা প্রাথমিক চক্ষুসেবার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। আমাদের দেশেও এই দক্ষ জনবলকে কার্যকরভাবে কাজে লাগানো জরুরি।

তিনি জানান, অপটোমেট্রিস্টদের প্রধান কাজ হলো দৃষ্টিশক্তি পরীক্ষা, রিফ্র্যাকশন, চশমার পাওয়ার নির্ধারণ, শিশু চক্ষুসেবা, কনট্যাক্ট লেন্স সেবা, স্বল্পদৃষ্টি পুনর্বাসন এবং জটিল রোগের ক্ষেত্রে রোগীকে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের কাছে রেফার করা।

দেশে অপটোমেট্রি শিক্ষার একটি সুসংগঠিত ভিত্তি ইতিমধ্যে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত চট্টগ্রাম ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজিতে বর্তমানে চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি (বি.অপ্টম) কোর্স চালু রয়েছে। এছাড়া দেশে ডক্টর অব অপটোমেট্রি (ওডি), এমএসসি, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী উচ্চশিক্ষিত অপটোমেট্রিস্টরাও রয়েছেন। এমনকি অনেক বাংলাদেশি অপটোমেট্রিস্ট অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় লাইসেন্সপ্রাপ্ত পেশাজীবী হিসেবে সুনামের সাথে কাজ করছেন।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), আন্তর্জাতিক অন্ধত্ব প্রতিরোধ সংস্থা (আইএপিবি) এবং বিশ্ব অপটোমেট্রি কাউন্সিল দক্ষ চক্ষুস্বাস্থ্য জনবল গঠনের ওপর বারবার গুরুত্বারোপ করলেও বাংলাদেশে এখনো অপটোমেট্রির জন্য পূর্ণাঙ্গ সরকারি স্বীকৃতি ও নিবন্ধন কাঠামো গড়ে ওঠেনি।

এ পরিস্থিতিতে বাংলাদেশের অপটোমেট্রি পেশাজীবীদের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানিয়ে শাহাদাত হোসেন দেলোয়ার বলেন, অপটোমেট্রিকে স্বতন্ত্র চক্ষুস্বাস্থ্য পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভিশন সেন্টার ও কমিউনিটি পর্যায়ে ‘অপটোমেট্রিস্ট’ পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ দেওয়া হোক।

পাশাপাশি, এই শিক্ষার মান নিয়ন্ত্রণ, নিবন্ধন, লাইসেন্স প্রদান এবং পেশাগত নৈতিকতা তদারকির জন্য একটি স্বাধীন ‘বাংলাদেশ অপটোমেট্রি কাউন্সিল’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9