যেসব দেশে ২৪ ঘণ্টায় শতাধিক মৃত্যু

১৭ এপ্রিল ২০২১, ১১:২০ AM

© প্রতীকী ছবি

করোনায় বাংলাদেশে একদিনে শতাধিক মৃত্যুর মধ্য দিয়ে নতুন রেকর্ডের তালিকায় ঢুকে গেল। বাংলাদেশকে নিয়ে আগের ২৪ ঘণ্টায় ১০০ মানুষ মারা যাওয়া দেশ হলো ২৪টি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ওয়েসাইটে শুক্রবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত কোভিড-১৯ এর তালিকার তথ্যে দেখা যায়, বিশ্বজুড়ে ২৩ দেশে গত ২৪ ঘণ্টায় ১০০-এর ওপর মৃত্যু হয়েছে। আর শুক্রবার বাংলাদেশের ১০১ জনের মৃত্যুর সংখ্যা যোগ হলে তা দাঁড়ায় ২৪।

এতে দেখা যায়, সর্বশেষ ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ২১২ জনের। মোট মারা গেছেন ২৯ লাখ ৭৪ হাজার ৬৪২ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৯২ দেশে। শুক্রবার রাত সোয়া ১০টা পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৯২ লাখ ৬৪ হাজার ৪০৭ জন।

বাণিজ্যের তথ্য প্রকাশকারী আরেকটি ওয়েবসাইট স্ট্যাটিসটাতেও গত ২৪ ঘণ্টায় ১০০ জনের বেশি মারা যাওয়া দেশের সংখ্যা বাংলাদেশ ছাড়া ২৩।

ডব্লিউএইচও এর তালিকার তথ্য অনুযায়ী, গত একদিনে সবচেয়ে বেশি মারা গেছে ব্রাজিলে ৩ হাজার ৪৫৯ জন, দেশটিতে মোট মৃত্যু ৩ লাখ ৬১ হাজার ৮৮৪।

তবে মোট মৃত্যু সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, ৫ লাখ ৫৯ হাজার ১০ জন। আগের ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৭২ জন। গত একদিনে মৃত্যুর সংখ্যায় এর পরে রয়েছে ভারত। দেশটিতে মারা গেছেন ১ হাজার ১৮৫ জন; মোট মৃত্যু ১ লাখ ৭৪ হাজার ৩০৮, যা বিশ্বে তৃতীয়।

ভারত ছাড়া দক্ষিণ এশিয়ায় অন্য দেশের মধ্যে পাকিস্তানে একদিনে মৃত্যু ১০০-এর বেশি। দেশটিতে বেশ কিছুদিন ধরে ১০০-এর চেয়ে মারা যাওয়ার ঘটনা ঘটছে।

তালিকায় সর্বশেষ ২৪ ঘন্টায় পাঁচ শতাধিকের বেশ কোভিড রোগীর মৃত্যু হয়েছে পোল্যান্ড (৬৮২) ও মেক্সিকো (৫১৮)।

সর্বশেষ ২৪ ঘণ্টায় শতাধিক মৃত্যু দেখা অন্য দেশগুলো হলো- ইতালি (৪৬৯), ইউক্রেন (৪৩৩), রাশিয়া (৩৯৮), আর্জেন্টিনা (৩৬৮), কলম্বিয়া (৩৩৭), ইরান (৩২১), পেরু (৩২৩), ফ্রান্স (২৯৫), জার্মানি (২৯৩), তুরস্ক (২৭৯), হাঙ্গেরি (২৫৬), চিলি (২১৮), ইন্দোনেশিয়া (১৬৭), রুমানিয়া (১৬৬), ফিলিপাইন (১৪৭), বুলগেরিয়া (১২৫), পাকিস্তান (১১৮) ও চেক ১০৫।

দেশে করোনা সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনার এক বছর দুই মাস হওয়ার দিন দুয়েক আগে শুক্রবার (১৬ এপ্রিল) ১০১ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে ১০ হাজার ১৮২ জনের মৃত্যু হলো।

ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন নামাজে যাওয়ার আগে ও পরে ১০ আমল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আগের রাতে রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের
  • ২১ মার্চ ২০২৬
রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence