করোনায় একদিনে রেকর্ড ১০১ জনের মৃত্যু, শনাক্ত ৪৪১৭

১৬ এপ্রিল ২০২১, ০৪:২৩ PM

© প্রতীকী ছবি

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জনে। এছাড়াও এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ৪১৭ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন। 

আজ শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৫ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮ জন। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরে এত মৃত্যুর সংখ্যা দেখেনি দেশ। তবে এ বছরই আক্রান্ত ও মৃত্যু রেকর্ড হারে বাড়তে থাকে।

এদিকে সংক্রমণ প্রতিরোধে গত ১৪ থেকে আগামী ২২ এপ্রিল সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। চলাচলে আরোপ করেছে বিধিনিষেধ। 

পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
গোলকিপারের জাদুতে উরুগুয়েকে আটকে দিল সৌদি আরব
  • ১৬ জুন ২০২৬
অতিরিক্ত কফি পানে বাড়ছে মূত্রথলির সমস্যা, যেসব লক্ষণে সতর্…
  • ১৬ জুন ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৬ জুন ২০২৬
ব্রাজিল-স্পেনের হোঁচটে সতর্ক আর্জেন্টিনা
  • ১৬ জুন ২০২৬
আল-আমরির গোলে প্রথমার্ধেই উরুগুয়েকে চমকে দিল সৌদি আরব
  • ১৬ জুন ২০২৬
×