পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান

১৬ জুন ২০২৬, ০৭:৫২ AM
ইরান ও নিউজিল্যান্ড দল

ইরান ও নিউজিল্যান্ড দল © সংগৃহীত

বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ইরান ও নিউজিল্যান্ড। মাঠের বাইরে নানা রাজনৈতিক আলোচনা ও জটিলতা মাথায় নিয়েই আজ মাঠে নেমেছে ইরান ফুটবল দল। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া এই ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় তারা। ম্যাচের মাত্র ৭ মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। এই গোল খেয়ে শুরুতে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ইরান।

পিছিয়ে পড়ার পর গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে ইরান। ম্যাচের ২৪ মিনিটেই তারা সমতায় ফিরতে পারত, কিন্তু ইরানি ফরোয়ার্ড মেহদি তারেমির শট গোলপোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হতে হয় তাদের। তবে সমতায় ফিরতে ইরানকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ঠিক ৮ মিনিট পর, ম্যাচের ৩২ মিনিটে নিউজিল্যান্ডের বক্সের ভেতর তৈরি হওয়া এক জটলা থেকে দুর্দান্ত শটে গোল করেন ইরানের ডিফেন্ডার রামিন রেজাইয়ান। তাঁর এই গোলেই ম্যাচে ১-১ ব্যবধানে সমতায় ফেরে ইরান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন, ভিসা জটিলতা এবং বেস ক্যাম্প সরিয়ে নেওয়ার মতো নানা মাঠের বাইরের সমস্যায় এবারের বিশ্বকাপে অন্যতম আলোচিত দল ইরান। মেক্সিকো থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর মাত্র এক দিন পরই তারা এই ম্যাচে মাঠে নামে। ইরান যখন মাঠে লড়ছে, তখনও গ্যালারির বাইরে নানা রাজনৈতিক স্লোগান চলছে। তবে সব চাপ সামলে প্রথমার্ধেই দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে এশিয়ান পরাশক্তিরা।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬