টিকা নিয়ে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না: স্বাস্থ্যমন্ত্রী

১১ মার্চ ২০২১, ০৫:৪৩ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকা নিয়ে এখন মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, যা বিপদ ডেকে আনছে। দেশে দৈনিক শনাক্ত রোগীর হার ২ শতাংশের ঘরে নেমে গিয়েছিল। এখন তা আবার বেড়ে ৬ শতাংশের কাছাকাছি চলে গেছে। এটা আশঙ্কাজনক।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে এ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা মাস্ক ব্যবহার করছি না, কম করছি। সামাজিক দূরত্ব বজায় রাখতে কুণ্ঠা বোধ করছি। অনেক বেশি সামাজিক অনুষ্ঠান করছি, যার মাধ্যমে সংক্রমণ আবার বেড়ে গেছে।

মন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে আমরা আরো বেশি বেপরোয়া হয়ে গেছি। বাংলাদেশ থেকে করোনাভাইরাস যায়নি, সময় লাগবে। সংক্রমণ ঠেকাতে এরইমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার সারা দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি এ বিষয়ে বৈঠক করেছেন।

তিনি বলেন, জেলা পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। জেলার কমিটি যেন যথাযথ পদক্ষেপ নেয়। বিভিন্ন প্রোগ্রাম যেন সীমিত করে। যেগুলো না করলে সমস্যা হবে না সেগুলো যেন স্থগিত করে। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে কথা হয়েছে, তারা যেন তাদের হাসপাতালগুলো প্রস্তুত রাখে।

রাজধানীতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুলাইযোদ্ধা জু…
  • ১৬ জুন ২০২৬
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি
  • ১৬ জুন ২০২৬
নতুন মেডিকেল টেস্টে বড় ধাক্কা, পুরো বিশ্বকাপ থেকেই কি ছিটক…
  • ১৬ জুন ২০২৬
বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের
  • ১৬ জুন ২০২৬
আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
  • ১৬ জুন ২০২৬
আফ্রিকার সবচেয়ে শক্তিশালী দেশের সামনে বিশ্বসেরা ফ্রান্স, কী…
  • ১৬ জুন ২০২৬
×