করোনাভাইরাসে প্রাণ গেল জাবি ছাত্রের

২৪ জানুয়ারি ২০২১, ১২:৪৫ PM
করোনায় প্রাণ হারানো জাবি ছাত্র মারুফ হোসেন মিনা

করোনায় প্রাণ হারানো জাবি ছাত্র মারুফ হোসেন মিনা © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। অকালে প্রাণ হারানো মারুফ হোসেন মিনা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের চেয়ারম্যান ড. নুরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুরুতে করোনার উপসর্গ ছিলো না মারুফের। তবে কিছুদিন ধরে পেটের পীড়ায় অসুস্থ হয়ে ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল ভর্তি হয়েছিল।’

পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মুগদা হাসপাতালে পাঠান। সেখানে করোনা শনাক্ত হওয়ার একদিনের মাথায়ই মারা যান মারুফ, যোগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন মারুফ হোসেন। গোপালগঞ্জের মুকসুদপুর তার গ্রামের বাড়ি। মারুফের পরিবারে চার বোন ও দুই ভাইয়ের মধ্যে বড় ছিল সে।

বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছ…
  • ১৬ জুন ২০২৬
×